Main Menu

দশমিনায় উপকূল দিবস পালিত

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা: ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রয়াত উপকূলবাসীর স্মরণে এবং প্রস্তাবিত উপকূল দিবস পালিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টায় দশমিনা উপজেলা পরিষদের সামনে দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যেগে শোভাযাত্রা, বেলা ১২ টায় আলোচনা সভা ও দুপুর ১টায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

সিএফটিএম এর সভাপতি পিএম রায়হান বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ডা: শামছুন্নাহান খাঁন ডলি, বিশেষ অতিথি সিএফটিএম সহ-সভাপতি হাবিবুর রহমান ঢালী, অন্বেষার নির্বাহী পরিচালক মজিবুর রহমান টিটু, সাংবাদিক সাফায়েত হোসেন ও মো: বাদল রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক যায়যায়দিনের দশমিনা সংবাদদাতা মো: মামুন তানভীর।

Share





Related News

Comments are Closed