কোম্পানীগঞ্জে ভারতীয় খাশিয়ার গুলিতে বাংলাদেশী যুবক নিহত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে রবিবার রাতে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাদ্দাম হোসেন (২৫) উপজেলার উত্তর কলাবাড়ী গ্রামের মৃত মখতচ্ছির মিয়ার ছেলে। সোমবার সকালে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
স্থানীয় একটি সূত্র জানায়, রাতে কাঠ সংগ্রহে সীমান্তের ওপারে গেলে খাসিয়াদের গুলিতে তার মৃত্যু হয়েছে।
কালাইরাগ বিওপি ক্যাম্প কমান্ডার জয়নাল আবেদিন জানান, সোমবার সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে সীমান্তের ১২৫১ এর ৩৩ এস পিলারের ২ কিলোমিটার ভিতরে লাশটি দেখে পুলিশকে খবর দেয়া হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, রবিবার রাতে ভারতীয় খাসিয়ার গুলিতে তার মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন। খবর পেয়ে সোমবার সকালে কালাইরাগ সীমান্ত এলাকা থেকে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিনের নেতৃত্বে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পরে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed