Main Menu

ওসমানীনগরে ট্রাকের দীর্ঘ সারি, পথচারীদের দূর্ভোগ

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিনিয়ত হচ্ছে সড়ক দূর্ঘটনা। ব্যস্ত সড়কে প্রতিদিন সারিবদ্ধভাবে রাখা হয় দুর পাল্লার ট্রাক। পথচারি এবং যানবাহন চলাচলে বিঘœ ঘটলেও এদিকে নেই কারো কোন নজরধারি।

উপজেলার কুরুয়া ইসলাম ফিলিং স্টেশনকে কেন্দ্র করেই প্রতিনিয়ত সারিবদ্ধভাবে রাখা হয় ট্রাকগুলো। এসব ট্রাক ফুটপাত এবং মহাসড়কের অনেক জায়গা জুড়ে থাকায় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন অনেকে।

এ ব্যাপারে ট্রাফিক পুলিশের শেরপুর শাখার অফিসার ইনচার্জ বিমল চন্দ্র ভৌমিক বলেন , মহাসড়কের পাশে ট্রাক সারিবদ্ধভাবে দাড় করিয়ে রাখায় সমস্যা সৃষ্টি হয়ে থাকে। এ ব্যাপারে তামাবিল অফিসে জানিয়ে দেওয়া হবে এবং ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রতিদিন বিকেল থেকে ট্রাক আসা শুরু হয় সন্ধ্যা পরবর্তি সময় পর্যন্ত ট্রাক গুলো রাখা হয় মহাসড়কে। কুরুয়া বাজার এবং মহাসড়কের পার্শ্ববর্তী গ্রামের পথচারিরা জীবনের ঝুকি নিয়েই চলাফেরা করে থাকেন। এছাড়াও ব্যস্ত সড়কে বেপরোয়া ভাবে চলাফেরা করে দূর পাল্লার গাড়ি। জায়গা সংকীর্ন হওয়াতে অনেক সময় সৃষ্টি হয় যানজটের।

একাধিক পথচারি জানালেন, প্রতিদিন এভাবে ট্রাকগুলো সারিবদ্ধভাবে দাড় করিয়ে রাখা হয়। এতে করে পথচারিদের নানা সমস্যার সম্মুখিন হতে হয়।
সিএনজি অটোরিকশা চালক মজই মিয়া ও আনই মিয়া জানান, মহাসড়ক জুড়ে ট্রাক গুলো দাড় করিয়ে রাখার কারনে মহাসড়কে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। পথচারীদের চলা ফেরায় ভোগান্তি ঘটলেও এ ব্যাপারে কারো কোন ভূমিক নিতে দেখা যায়নি কখনো।

Share





Related News

Comments are Closed