নির্বাচনী সভায় আ’লীগ নেতার মৃত্যু
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের নৌকা মার্কার সমর্থনে উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানি গ্রামে এক সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য শেষে আ’লীগ নেতা ইছবর উল্লা (৬৫) মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জানা যায়, গত শনিবার রাত ৯টায় মাটিহানি গ্রামের এমদাদ খানের বাড়িতে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত এক সভায় বক্তব্য দেওয়ার পর তিনি হঠাৎ করে মাটিতে পড়ে যান। তার অবস্থা আশংকাজনক দেখে তাকে উপজেলার স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর সেখানে কোন চিকিৎসা না হওয়ায় সিলেট নর্থইস্ট হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।
ইছবর উল্লা উপজেলার উমরপুর ইউপির মাটিহানি গ্রাামের মৃত কুরপান উল্লার ছেলে ও ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি।
এ ব্যাপারে মাটিহানি গ্রামের যুবরীগ নেতা এমদাদ খান জানান, তার বাড়িতে আয়োজিত সভায় তিনি উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন। সভা শেষ হতে না হতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তিতে সবার সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে গেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারনেই মৃতে্যুবরণ করেছেন বলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed