Main Menu

গোয়াইনঘাটে দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে আগুনে একটি দোকান ঘরের মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ওই দোকান মালিকের প্রায় দশ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার জাফলংয়ের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় রিহান কসমেটিক্স নামক দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সারাদিন বেচাকেনা শেষে রাতে দোকান বন্ধ করে বাসায় যান দোকান মালিক জুয়েল আহমদ। এরপর গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে দোকানটিতে আগুনের সূত্রপাত হয়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে জৈন্তাপুর স্টেশনের দমকল বাহিনী, সংগ্রাম ক্যাম্পের বিজিবি সদস্য ও স্থানীয়রা মিলে প্রায় ঘন্টাখানেক সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে আগুনের লেলিহান শিখা দ্রত ছড়িয়ে পড়ে দোকান ঘরে। এতে দোকানে থাকা নগদ টাকা, দু’টি ফ্রিজ, বিভিন্ন কসমেটিক্স সামগ্রীসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে বিজিবি’র সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার জয়নাল আবেদীন বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে দোকানটির প্রায় দশ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed