Main Menu

বিশ্বনাথে বিএনপি নেতা মারুফ গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদ মারুফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে তার নিজ বাড়ি উপজেলার সৎপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিএনপি নেতা মাছুম আহমদ মারুফকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম।

Share





Related News

Comments are Closed