বাহুবলে বাস-ট্রাক্টর সংঘর্ষে শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সজল দেব (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ নভেম্বর) সকালে সাড়ে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চারগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
নিহত সজল দেব বাহুবল উপজেলার কান্দিগাঁও গ্রামের পটিয়া দেবের ছেলে বলে জানান বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।
তিনি জানান, সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা-মেট্রো-ব-১৫-১৩৮৯) সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাক্টর শ্রমিক সজল দেব মারা যান। এ গুরুতর আহত অবস্থায় ট্রাক্টর চালক রুবেল মিয়াকে (২৮) উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed