গোলাপগঞ্জে জামায়াত নেতা মুসা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা গোলাম মস্তফা মুসাকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করারা হয়। তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রাম গ্রামের মৃত ফজির আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ উপজেলার হেতিমগঞ্জের মোল্লাগ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গোলাম মস্তফা মুসাকে গ্রেপ্তার করে। মুসা জামায়াতের রোকন বলে জানা গেছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী জানান, নাশকতার মামলায় তাকে আটক করা হয়েছে। শনিবার তাকে কোর্টে চালান দেওয়া হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed