নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে সিসিকের অভিযান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী ১৪ নভেম্বর রাত ১২টার মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা পাওয়ার পর শুক্রবার মধ্য রাতে সিলেট নগরীতে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
সিলেট সিটি করপোরশনের সচিব মোহাম্মদ বদরুল হকের নেতৃত্বে শুক্রবার রাতে নগরীর চৌহাট্টা এলাকায় এ অভিযান শুরু হয়। এরপরই নগরীর বিভিন্ন এলাকায় পৃথক টিমের মাধ্যমে একযোগে অভিযান চালায় সিসিক।
অভিযানের উদ্বোধন শেষে সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা শুক্রবার সন্ধ্যায় আসার পর রাতেই তারা অভিযানে নামেন। তিনি বলেন, ‘নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা ১৪ নভেম্বর রাত ১২টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের অপসারণ করতে হবে মর্মে নির্বাচন কমিশন (ইসি) নির্দেশ প্রদান করেন।
তিনি জানান, নির্ধারিত সময়ের আগেই তারা নগরীর ২৭টি ওয়ার্ডের এসব সামগ্রী সরিয়ে নিতে সক্ষম হবেন। অভিযানে সিসিকের প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed