কালিহাতীতে বাস চাপায় ৩ অটোযাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার চালক সবুর মিয়া ভূয়াপুর উপজেলার সারপলশিয়া গ্রামের আক্তার আলীর ছেলে। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আর দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed