তফসিলকে ঘিরে জকিগঞ্জে পুলিশী মহড়া
জকিগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সারাদেশের মত জকিগঞ্জে পুলিশ মহড়া দিয়েছে।
বৃহস্পতিবার বিকালে জকিগঞ্জ শহর, কালিগঞ্জ, রতনগঞ্জ, বারহালসহ বিভিন্ন এলাকায় এ মহড়া দেয় পুলিশ।
আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ টহল দেয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কেউ যাতে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নেতৃত্বে ওসি হাবিবুর রহমান হাওলাদার, ওসি (তদন্ত) মমিনুল ইসলাম, থানার এসআই ও এএসআই এবং পুলিশ সদস্যরা এ মহড়া দেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed