Main Menu

ঢাকা-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল শুরু শনিবার

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সাথে যাতায়াতের সুবিধার্থে ১০ নভেম্বর শনিবার থেকে ঢাকা-পঞ্চগড় রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ১০ নভেম্বর পঞ্চগড় থেকে ছেড়ে আসার মাধ্যমে এ ট্রেন চলাচল শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে ঢাকা-দিনাজপুর রুটে দ্রুতযান এবং একতা ট্রেন চলাচল করে। ফলে দিনাজপুর-পঞ্চগড় রুটের যাত্রীরা সরাসরি ঢাকায় আসার সুযোগ থেকে বঞ্চিত ছিল। দ্রুতযান এবং একতা ট্রেনের সার্ভিস বর্ধিত হয়ে পঞ্চগড়-ঢাকার মধ্যে চলাচল করবে।

Share





Related News

Comments are Closed