তফসিল ঘোষণায় সিলেটে আ’লীগের স্বাগত মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় সিলেট নগরীতে স্বাগত মিছিল করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পরপরই নগরীর সোবহানীঘাটের দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
এসময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন। দেশবাসী একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ৩য় বারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করবে।’
এতে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এড. রাজ উদ্দিন, জেলার যুগ্ম সম্পাদক এড. নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাউর, বিজিত চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed