Main Menu

‘একতরফা নির্বাচনের জন্যই তফসিল ঘোষণা’

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপ অসম্পন্ন রেখে ‘একতরফা নির্বাচনের জন্যই’ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচনে অংশ নেয়া না নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করতে বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে তফসিল নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।

উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘সংলাপ অসম্পন্ন রেখে একতরফা নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। এই তফসিল পিছিয়ে দেয়ার কথা ছিলো।’

তিনি বলেন, ‘তফসিলে জনগণের ইচ্ছের কোনও প্রতিফলন ঘটেনি।’

Share





Related News

Comments are Closed