সিলেট জেলা ছাত্রদলের ২দিনের বিক্ষোভ কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ফরমায়েশী রায় বাতিল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন সহ আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবীতে দু’ দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা ছাত্রদল।
বৃহস্পতিার সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ১০ নভেম্বর শনিবার সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন সকল উপজেলা ও পৌরসভা এবং ১১ নভেম্বর রোববার সকল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল।
সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার দু’দিনের কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে আহবান জানিয়েছেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed