জুরেজ আব্দুল্লাহ গুলজার আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জেলরোড থেকে এসিড সন্ত্রাস নির্মূল কমিটির (এসনিক) সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল আহমদ তাকে আটক করেন।
জুরেজ আব্দুল্লাহ গুলজার সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ঘনিষ্টজন। গেল সিটি নির্বাচনের সময়ও তাকে গ্রেফতার করেছিল পুলিশ। গত সিটি নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রচার সেলের দায়িত্বে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে এসআই কামাল আহমদ জানান, ‘নাশকতার চেষ্টার’ অভিযোগে জুরেজ আব্দুল্লাহ গুলজারকে আটক করা হয়েছে। আমাদের কাছে তথ্য ছিল, তিনি দলবল নিয়ে নাশকতার চেষ্টা চালাচ্ছেন। এব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed