সিলেটে বিএনপি-ছাত্রদলের ২৪ নেতাকর্মী কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এসএমপির জালালাবাদ থানার ১৯(৯)২০১৮ নম্বর মামলায় তারা সকলে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
বুধবার নির্ধারিত তারিখে নেতাকর্মীরা সিলেট মহানগর হাকিম আদালতে জামিনের জন্য আবেদন করলে ভারপ্রাপ্ত বিচারক জিহাদুর রহমান শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) ইমান আলী।
সুমন ছাড়াও অন্যরা হচ্ছেন- সিলেট জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সদর উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ, জেলা বিএনপির সদস্য ওয়ারিছ আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল রেজা, রুস্তুম আলী, ইসলাম উদ্দিন, মোহাম্মদ আলী, জাকারিয়া, পাকি মিয়া, হায়াত উল্লাহ, এবি সিহাব, মিনহাজ পাঠান, আলীবুর রহমান, আব্দুল হাফিজ, মো. আবুল হাসনাত, এস কে শাহিন, মাসুদ আহমদ হেলাল, বাদশাহ মিয়া, আব্দুর রহমান, এনামুল হক, মাহবুবুর রহমান জুবায়ের ও জৈন উদ্দিন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed