সিসিকের প্যানেল মেয়র হলেন লিপন, শাহনাজ ও উজ্জল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্যানেল মেয়র নির্বাচিত করেছেন কাউন্সিলররা। এতে প্যানেল মেয়র-১ হিসেবে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন, প্যানেল মেয়র-২ হিসেবে সংরক্ষিত ৯ নম্বর নারী আসনের কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ এবং প্যানেল মেয়র-৩ হিসেবে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল দায়িত্ব পেয়েছেন।
বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদের প্রথম সাধারণ সভায় কাউন্সিলরদের ভোটে এ তিন প্যানেল মেয়র নির্বাচিত হন। এদের মধ্যে কাউন্সিলর তৌফিক বক্স লিপন পেয়েছেন ১৬টি ভোট, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ পেয়েছেন ১৪ ভোট। এছাড়া এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল এবং কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি সমান সংখ্যক ১৩টি করে ভোট পেলে লটারির মাধ্যমে প্যানেল মেয়র-৩ নির্বাচিত হন উজ্জল।
সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, নির্বাচনে মেয়র আরিফুল হক চৌধুরীসহ মোট ৩৭ জন ভোটার ছিলেন। এদের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৪জন। অন্য তিনজন সভায় উপস্থিত ছিলেন না। এরা হচ্ছেন কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, আজাদুর রহমান আজাদ ও কাউন্সিলর আফতাব হোসেন খান।
প্রসঙ্গত, এর আগে গত ৩০ জুলাই সিসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাসখানেক পর ৫ সেপ্টেম্বর গণভবনে শপথ নেন নির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা। এরপর থেকে মেয়র আরিফুল এবং আগের মেয়াদের কাউন্সিলররা দায়িত্ব পালন করলেও প্রথম সভা অনুষ্ঠিত না হওয়ায় দায়িত্ব পাননি নবনির্বাচিত অন্যরা।
বুধবার থেকে নবনির্বাচিত কাউন্সিলররা সেই দায়িত্ব বুঝে নিয়েছেন। নতুন পরিষদের প্রথম সভায় প্যানেল মেয়রের বিষয়টি নির্ধারণ করার বিধি থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed