শাবির ভর্তি ফি কমল
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৮-১৯ সেশনের ভর্তি ফি ৭৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার সকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলে বর্ধিত ভর্তি ফি ৩৯ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ অনুমোদন দেয়া হয়। ফলে নতুন বর্ষের শিক্ষার্থীদের ৭৫০০ টাকায় ভর্তি হতে হবে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়াই ২০১৮-১৯ সেশনের ভর্তি ফি বাবদ ৯৫০০ টাকা নিয়ে আসতে বলা হয়, যা গতবছরের তুলনায় প্রায় ৩৯ শতাংশ বেশি ছিল।
ভর্তি ফি বর্ধিত করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে মিছিল, সমাবেশ করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও জাতীয় সমাজতান্ত্রিক দল।
এর আগে গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়াই ২০১৮-১৯ সেশনের ভর্তি ফি বাবদ ৯৫০০ টাকা নিয়ে আসতে বলা হয়, যা গতবছরের তুলনায় প্রায় ৩৯ শতাংশ বেশি ছিল।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গত ৫ বছরের মুদ্রাস্ফীতির হার হিসেব করলে এ বছর ২৪ শতাংশ ফি বাড়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা ১০ শতাংশে রেখেছি।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed