সিলেটে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর জিন্দাবাজার ও আম্বরখানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক (মেট্রো) মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তার নেতৃত্বে অভিযানে পূর্ব জিন্দাবাজার এলাকায় ইউনাইটেড ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ১০ হাজার টাকা ও একই এলাকার ইনফিনিটিকে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্য রাখা এবং পণ্যের মোড়কে মোড়ক বিধি যথাযথভাবে না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আম্বরখানা বাজার এলাকায় ক্যামিকেল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের কারণে সিরাজী রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে একই এলাকার জিসান স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
পৃথক অভিযানে সার্বিক সহযোগীতা করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ ও ক্যাব, সিলেট । জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed