Main Menu

বিএনপি নেতা তরিকুল ইসলাম চিরনিদ্রায় শায়িত

বৈশাখী নিউজ ডেস্ক: হাজার হাজার মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম।

সোমবার বাদ আছর যশোর ঈদগাহ মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে এদিন সকাল ১০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তরিকুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

রবিবার সন্ধ্যা ৫টা ৫ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন তরিকুল। বিএনপি নেতা তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন।

তরিকুল যশোর থেকে চার বার এমপি নির্বাচিত হন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি তথ্য এবং পরিবেশ ও বন মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তরিকুল প্রথম সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান। পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীরও দায়িত্ব পালন করেন।

১৯৪৬ সালের নভেম্বরে যশোরে জন্মগ্রহণ করেন তরিকুল ইসলাম।

Share





Related News

Comments are Closed