ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় গাড়ি চালক নিহত
ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের গাড়ি চালক হানিফ সরকার (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ওয়াদুদ সরকারের ছেলে।
গত শুক্রবার রাতে তিনি ফরিদপুরের মধুখালীতে মটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর তাকে ঢাকায় রেফার্ড করা হলে রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হানিফ মৃত্যুবরণ করেন।
নিহতের ভগ্নিপতি আব্দুস সামাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ঘটনার দিন হানিফ সরকার ও তার চাচাতো ভাই খলিলুর রহমান মটরসাইকেল যোগে রাজবাড়ি থেকে ঝিনাইদহে আসছিলেন। আসার পথে মধুখালী ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দুই দিন অচেতন থাকার পর রোববার দুপুরে ঢাকায় মৃত্যু বরণ করেন।
এদিকে গাড়ি চালক হানিফ সরকারের মৃত্যুতে ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকবৃন্দ ও কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মুত্যুকালে তিনি স্ত্রী শাহিদা খাতুন ছাড়াও দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ঢাকা থেকে মরদেহ আসার পর চন্ডিপুর গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
Related News
খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদেরRead More
ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের কেশবপুর উপজেলার একটি ধানখেতের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও একRead More



Comments are Closed