সিলেটে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া চা বাগান এলাকায় ট্যাংক লরি চাপায় সিএনজি অটোরিকশা আরোহি স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় আহত হয়েছেন তাদের দুই সন্তান মেহনাজ চৌধুরী (৮), শেহজাদ আহমদ চৌধুরী (৫) ও অটোরিকশা চালক। সোমবার সন্ধ্যে সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট ওসমানী বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া চা বাগান এলাকায় পদ্মা অয়েল কোম্পানির তেলবাহী একটি লরি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা কায়ছান চৌধুরীর পরিবার গুরুতর আহত হয়। পরে আহতদের ওসমানী হাসপাতালে নিয়ে আসলে মারা যান কায়ছান ইসলাম চৌধুরী (৪০) ও তার স্ত্রী রাফিয়া সুলতানা (৩৫)।
কায়ছান চৌধুরী সিলেট নগরীর কাষ্টঘর এলাকার ভাদেশ্বর হাউজের বাসিন্দা। তিনি গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ ভাদেশ্বর রাজাপুর গ্রামের এস এম ইসলাম মঈনের ছেলে।
কায়ছান চৌধুরীর পরিবার সূত্রে জানা গেছে, দূর্ঘটনার পর আহত সিএনজি চালককে হাসপাতালে আনা হলেও সে বর্তমানে লাপাত্তা রয়েছে। কায়ছান চৌধুরীর দুই সন্তানকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা গেছে, আমেরিকার ভিসা পেয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন কায়ছান ইসলাম চৌধুরীর পরিবার। আর কিছুদিন পর সেই স্বপ্নের দেশে পাড়ি জমানোর কথা ছিলো তার। আমেরিকার ভিসাপ্রাপ্তির আনন্দ উদযাপনে সোমবার বিকেলে স্ত্রী ও সন্তানদের নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন কায়ছান। কিন্তু তা আর হলো না!
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তেলবাহী লরিসহ চালক আলাউদ্দিনকে আটক করা হয়েছে। সে বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
এদিকে, ঘটনার পর আম্বরখানা-বিমানবন্দর সড়কে কিছুসময় যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed