কুবির ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি করা হয়েছে।
রবিবার (৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি ও কেন্দ্র সচিবদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এক সভায় ভর্তি পরীক্ষার সময় পরিবর্তনের সিদ্ধান্ত হয়।
এবং সোমবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধির সিদ্ধান্ত জানানো হয়।
সময় পরিবর্তনের বিষয়ে সভার সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়, অনিবার্য কারণবশত বিশ্ববিদ্যালয়টির পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী শুধু ৯ নভেম্বরের (শুক্রবার) সকাল ১০টার ‘এ’ ইউনিটের পরীক্ষা ১০ নভেম্বর (শনিবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। অন্য ইউনিটের সময়সূচি অপরিবর্তিত থাকবে। যেখানে ৯ নভেম্বর বিকাল ৩টায় ‘বি’ ইউনিটের এবং ১০ নভেম্বর সকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র ও আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে।
অপরদিকে প্রবেশ পত্র ডাউনলোড সম্পকৃত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এ বছর বিশ্ববিদ্যালটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদনকারী ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড করার সময়সীমা আগামী ৭ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। যে সকল আবেদনকারী পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশ পত্র ডাউনলোড করতে পারেনি তারা বর্ধিত সময়ের মধ্যে ডাউনলোড করতে পারবে।
উল্লেখ্য, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে মোট ১০৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্থী। যেখানে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬১ জন শিক্ষার্থী।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed