সিলেটে সিএনজি অটোরিক্সা চালককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় ময়না মিয়া (৩৫) নামের এক সিএনজি অটোরিক্সা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃক্তরা। তিনি নগরীর কাজীটুলা উচাসড়ক এলাকার আইনুদ্দিনের পুত্র।
জানা যায়, রাত ১১টার দিকে ওসমানী হাসপাতালের ১নং গেইটের সামনে হঠাৎ ময়না মিয়ার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় এলোপাথারি কুপিয়ে ময়না মিয়াকে গুরুতর আহত করে ফেলে পালিয়ে যায় তারা। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর পরই স্থানীয়রা ঘটনার সাথে জড়িত সন্দেহে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফারুক। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি তিনি।
কতোয়ালী থানার ওসি সেলিম মিয়া জানান, লাশটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় হাবিব নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed