Main Menu

লাখাইয়ে দেবরের হাতে ভাবি খুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে দেবরের দায়ের কোপে খুন হয়েছেন মানছুরা আক্তার সুমী (২৫) নামে এক গৃহবধূ। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় সুমীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
নিহত সুমী উপজেলার মুড়িয়াক পশ্চিমপাড় দেওয়ান বাড়ির আব্দুর রশিদ লিটনের স্ত্রী এবং একই গ্রামের সফিউল আলমের মেয়ে। ঘটনার পর থেকে দেবর বুরহান উদ্দিন পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি সুমীর চাচাতো ভাই ও মৃত তবারক হোসেনের ছেলে আব্দুর রশিদ লিটনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাদের পরিবারে শুরু হয় কলহ। এর জের ধরে গতকাল রবিবার বেলা ১১টায় লিটনের ছোট ভাই বুরহান সুমীর মাথা এবং হাতে ধারালো দা দিয়ে আঘাত করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক সুমীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সুমী পাঁচ মাসের অন্তসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে দেবর বুরহান উদ্দিনের দায়ের আঘাতে সুমীর মৃত্যু হয়েছে। ঘ্টনার পর থেকে বুরহান পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed