Main Menu

চট্টগ্রামে শিবিরের কার্যালয়ে বিস্ফোরণ

বৈশাখী নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর শিবিরের কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের চকবাজার থানার ডিসি রোডে সংগঠনটির কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ভবনটি ঘিরে অভিযান চালাচ্ছে শতাধিক পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, ডিসি রোড এলাকায় নিয়মিত ব্লক রেইড দিচ্ছিল পুলিশ। এ সময় শিবির কার্যালয়ের ভেতরে ৪ থেকে ৫টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ককটেল বা বোমার বিস্ফোরণ হতে পরে। কার্যালয়ের ভেতরে অভিযান চালানো হচ্ছে। এখনো পর্যন্ত ভেতরে কাউকে পাওয়া যায়নি। কেউ হতাহত হয়েছে কি না এখনও বলা যাচ্ছে না।

Share





Related News

Comments are Closed