অস্ট্রেলিয়ায় সাগরে ডুবে বাংলাদেশি ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ায় সাগরে ডুবে রাহাত বিন মোস্তাফিজ (২০) নামে এক বাংলাদেশি ছাত্রের মৃত্যু হয়েছে।
তিনি কুমিল্লা নগরীর বিষ্ণপুর এলাকার ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের ছোট ছেলে।
পারিবারিক সূত্র জানায়, গত ১ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশি বন্ধু বাপন ও ফয়সালকে সাথে নিয়ে দক্ষিণ সিডনির রয়েল ন্যাশনাল পার্ক লাগোয়া ওয়াটামোলা সৈকতে সাঁতার কাটতে যান রাহাত। কিন্তু সাঁতার জানা রাহাত সৈকতের উঁচু জায়গা থেকে সমুদ্রে লাফিয়ে পড়ার কিছুক্ষণ পরই তলিয়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে দুই বন্ধুও অসুস্থ্য হয়ে পড়েন।
পরে উদ্ধারকারী দল বাপন ও ফয়সলাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও পুলিশ এসে রাহাতের মৃতদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘোরাঘুরিতে ক্লান্ত রাহাত উঁচু জায়গা থেকে লাফিয়ে পড়ার সময় ভীতসন্ত্রস্ত ছিলেন। এ কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে।
Related News
আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বায়েজিদ রায়হান (২৭) ও সাইফুদ্দিনRead More
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More



Comments are Closed