৭ নভেম্বর উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছ বিএনপি। শনিবার (৩ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, ‘কর্মসূচির মধ্যে রয়েছে ৭ নভেম্বর সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সারাদেশে কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।’
৮ নভেম্বর বিএনপির উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভা করা হবে।
তিনি বলেন, ‘এখনও বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। এরা কী অংশগ্রহণমূলক নাকি এক তরফা নির্বাচনের নমুনা।’
৬ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে অনুমতি দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘এখনও সমাবেশের অনুমতি পায়নি। তবে আমরা মোটামুটি নিশ্চিত সমাবেশের অনুমতি পাবো।’
১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের বলা হয়েছিল বিএনপির নেতাকর্মী হয়রানি ও গ্রেফতার করা হবে না। এরপর বিএনপি বলছে, প্রতিদিন নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এ বিষয়ে বিএনপির বক্তব্য কী জানতে চাইলে রিজভী বলেন, ‘আমাদের নেতারা আলোচনা করে জানাবে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে। ’
যৌথ সভায় উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য,ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, মহিলা দলের নেতারা প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed