Main Menu

ক্যান্সারে আক্রান্ত শিশু রাতুল বাঁচতে চায়

মো. মামুন তানভীর, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: মেধাবী মোঃ রাতুল। বয়স মাত্র ৭ বছর। পিতাঃ মোঃ মোকছেদুল মোল্লা। বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চরমৈশাদী গ্রামে। রাতুল ওই গ্রামের মধ্য চরমৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী। রাতুল ক্লাসে বরাবরই প্রথম হয়।

রাতুল পরিবারের বড় সন্তান। রাতুলদের পরিবারের মোট সদস্য সংখ্যা ৫ জন। দিনমজুর পিতার স্বপ্ন ছিল মেধাবী রাতুল একদিন বড় হয়ে তাদের পরিবারের কষ্টের দিনকে ছুড়ে ফেলে সুখের দিন দেখাবে। কিন্তু সে স্বপ্নে বাধা হয়ে দাড়িয়েছে মরণব্যধী ব্লাড ক্যান্সার। অসহায় দিনমজুর পরিবারের কষ্ট যেন বহুগুণ বেড়ে গেছে। যেখানে ঠিক মত মাথা গোজার জায়গা নেই, জোটে না ঠিক মত দু-বেলা খাবার সেখানে ব্লাড ক্যান্সারের মত রোগের চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি এখন নি:স্ব।

রাতুল চলতি বছরের ২৬ জুন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালের ডি ব্লকের ৩য় তলার ক্যান্সার ওয়ার্ডের ৪০৭ নম্বর ওয়র্ডের ২ নাম্বার বেডে প্রফেসর ডাঃ আফিকুল ইসলাম তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

ডাক্তার জানান, রাতুলকে বাঁচিয়ে রাখতে হলে দীর্ঘ ৫ বছর পর্যন্ত অনবরত চিকিৎসা চালিয়ে যেতে হবে। আর এই চিকিৎসার জন্য প্রায় ৮-১০ লাখ টাকার প্রয়োজন। যেখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থা হচ্ছে না সেখানে এতো ব্যয়বহুল চিকিৎসা করার সাধ্য দিনমজুর পিতা মোকছেদুল মোল্লার পক্ষে কোনভাবেই সম্ভব না। এ অবস্থায় মেধাবী রাতুলের চিকিৎসার জন্য তাঁর দিনমজুর পিতা দেশের সকল হৃদয়বান ব্যক্তি ও সরকারের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। বিপন্ন মানবতার মুক্তির জন্য সংগ্রাম প্রতিটি সচেতন নাগরিকেরই দায়িত্ব। আমরা যদি একটু মানবিক হয়ে মানবতার দিক থেকে রাতুলের বাবাকে আর্থিক ভাবে সহযোগিতা করি তাহলে হয়তো মেধাবী শিশু রাতুল ফিরে পেতে পারে নতুন জীবন মুছে যেতে পারে দিনমজুর পিতা মোঃ মোকছেদুল মোল্লার চোখের জল।

সাহায্য পাঠাবার ঠিকানা মোঃ মোকছেদুল মোল্লা, সঞ্চয়ী হিসাব নং- ১৬১০৫০১০১০৮৮০, যাত্রাবাড়ী শাখা, সোনালী ব্যাংক। বিকাশ ০১৭৪২২০০৯২০ (পারসোনাল)। যোগাযোগ মোকছেদুল মোল্লা, রাতুলের পিতা ০১৭৮৩৯০৯৬৮৭।

Share





Related News

Comments are Closed