Main Menu

বিশ্বনাথে দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, আটক ১

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় একই রাতে দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘঠিত হয়েছে। গত বুধবার রাতে উপজেলার দশঘর ইউনিয়নের মাচুখালী বাজার ও দৌলতপুর ইউনিয়নের নতুন হাবড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন বৃহষ্পতিবার রাতেই একাধিক চুরির মামলার আসামি আজিজুর রহমান ওরফে তৈকরকে আটক করেছে পুলিশ। তৈকর (৪০) উপজেলার দশঘর ইউনিয়নের কামারগাও গ্রামের গোলাম রব্বানীর ছেলে। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

জানা গেছে, বুধবার রাতে মাচুখালী বাজারের ব্যবসায়ী আবদুল করিম’র মুদি দোকানে চুরি সংঘঠিত হয়। চোরেরা পাশের দোকানের তালা ভেঙ্গে ছাদ’র উপর দিয়ে তার ঘরে প্রবেশ করে ৭৩ হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নিয়ে পালিয়ে যায়। পরদিন দোকান খুলে তিনি মালামাল তছনছ দেখে চুরির বিষয়টি জানতে পারেন। তাৎক্ষণিক তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
আবদুল করিম জানান, এর আগেও ১৪/০২/১৭ইং তারিখে একই কায়দায় তিনিসহ তার পাশের দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়। এবার শুধু তার ব্যবসা প্রতিষ্ঠানেই চুরি হয়। এতে তার ৭৩ হাজার টাকার মালামাল খোয়া গেছে।

এদিকে ওই রাতেই উপজেলার দৌলতপুর ইউনিয়নের নতুন হাবড়া বাজারের ব্যবসায়ী জুয়েল মিয়ার মুদি দোকানেও চুরি সংঘঠিত হয়। চোরেরা তার দোকানে প্রবেশ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় তিনি বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, তদন্তের মাধ্যমে এই চোর চক্রকে আইনের আওতায় আনা হবে।

Share





Related News

Comments are Closed