Main Menu

নিখোঁজের ৩দিন পর যুবকের লাশ উদ্ধার

কানাইঘাট প্রতিনিধি: নিখোঁজের ৩দিন পর সিলেটের কানাইঘাটে সুরমা নদীতে তলিয়ে যাওয়া আব্দুর রহমানের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে ।

শুক্রবার ভোর ৫টায় উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির নয়াগ্রাম এলাকায় সুরমা নদীতে আব্দুর রহমানের লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন তার স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ভোর ৫টার দিকে সুরমা নদী দিয়ে গরু নিয়ে পারাপারের সময় লোহাজুরী গ্রামের আব্দুল করিমের পুত্র আব্দুর রহমান পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর তার কোন সন্ধান না পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল জীবিত অথবা মৃত অবস্থায় উদ্ধার করার জন্য দিনভর ঘটনাস্থলে তার সন্ধানের জন্য বিশেষ অভিযান পরিচালনা করলেও তার কোনো হদিস পায়নি।

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
কানাইঘাট থানার এসআই স্বপন চন্দ্র সরকার জানান মর্গে ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed