ছাতকে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে নবী হোসেন মোহন (৩৩) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (২ নভেম্বর) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
নবী হোসেন উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের হাবিজ উল্লাহর পুত্র।
বৃহস্পতিবার রাতে বসত ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। সকালে ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়।
খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নূর মোহাম্মদ খান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed