Main Menu

সিলেটে অভিষেক টেস্ট ম্যাচ শুরু হবে ঘন্টা বাজিয়ে

স্পোর্টস ডেস্ক:: আগামীকাল শনিবার (৩ নভেম্বর) দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের। দৃষ্টিনন্দন এ স্টেডিয়াম মন কেড়েছে ক্রিকেটেপ্রেমীদের।

এদিকে এ টেস্ট ম্যা্চ শুরু হবে ঘন্টা বাজিয়ে। ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডস টেস্টে প্রতিদিন ম্যাচ শুরুর ৫ মিনিট আগে বাজানো হয় ঘণ্টা। যা পরিচিত ‘দ্য ফাইভ মিনিটস বেল’ নামে। ২০০৭ সাল থেকে এই রীতি চালু হয় লর্ডসে। এছাড়া ২০১২ সালে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনসে এই রীতি চালু করেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রধান ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এবার তৃতীয় ভেন্যু হিসেবে ‘দ্য ফাইভ মিনিটস বেল’ বাজবে সিলেটেও।

আলোচিত ঘন্টাটি গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থাপন করা হয়েছে।

সিলেটে অভিষেক এ টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে আরো রয়েছে স্মারক মুদ্রা ও স্যুভেনির প্রকাশ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অভিষেক এ টেস্ট ম্যাচের টিকেট আজ শুক্রবার থেকে পাওয়া যাচ্ছে।

স্টেডিয়ামের প্রধান ফটকের চারটি বুথে আজ সকাল ১০ টা থেকে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়।

সর্বোচ্চ ৫০০ টাকায় মিলবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট। ক্লাব হাউজের টিকেট মিলবে ২০০ টাকায়। এছাড়া ইষ্টার্ন গ্যালারি ৮০, ওয়েষ্টার্ণ গ্যালারি ও গ্রীণ গ্যালারির টিকেট মিলবে ৫০ টাকায়।

ইউক্যাশের মাধ্যমে টিকেট কিনতে পারবেন ক্রিকেট প্রেমিরা। এছাড়া ম্যাচের আগের দিন ও ম্যাচ চলাকালিন সময়ে প্রতিদিনের টিকেট প্রতিদিন ক্রয় করতে পারবেন দর্শকরা স্টেডিয়ামের বুথ থেকে।

Share





Related News

Comments are Closed