সংলাপে আমরা সন্তুষ্ট নই: মির্জা ফখরুল
বৈশাখী নিউজ ডেস্ক: গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে যে আলোচনা হয়েছে তাতে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১ নভেম্বর) গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ১৪ দল নেতাদের সংলাপ শেষে বেরিয়ে আসার পথে উপস্থিত সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘ আমরা সংলাপে অংশ নিয়েছি। তবে আলোচনা যতটুকু হয়েছে তাতে আমি ও আমার দল বিএনপি আমরা সন্তুষ্ট নই।’
ঐক্যফ্রন্টের ২১ সদস্যের প্রতিনিধিদলে বিএনপির ৭ জন শীর্ষ নেতা সংলাপে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস ও আবদুল মঈন খান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed