Main Menu

সুনামগঞ্জে ট্রাক লরি খাদে পড়ে চালক নিহত

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় ট্রাক লরি উল্টে খাদে পড়ে এক চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক মো. আহাদ মিয়া (৩৪) সিলেট নগরীর বালুচর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আহাদ মিয়া সুনামগঞ্জের পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রাক লরি চালান। অসুস্থ থাকার পরও তিনি গাড়ি চালাতে আসেন।

সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে হালুয়ারগাঁও এলাকায় সড়কের পাশে গাড়ি রাখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed