কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ বন্ধ
কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়ায় পাহাড়ি সেতুর পাটাতন ভেঙ্গে যাওয়ার পর এবার বিকল্প বেইলি সেতুতেও আটকা পড়লো কাভার্ডভ্যান। ফলে এ সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে বিকল্প বেইলি সেতুতে সিমেন্টবহনকারী একটি কাভার্ডভ্যান আটকা পড়ে।
এর আগে মঙ্গলবার (৩০ অক্টোবর) ভোর রাত থেকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাক পারাপারের সময় লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় বিকল্প পথের স্টিল সেতুর পাটাতন ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ ছিল। সেখান সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য এর উপরে অস্থায়ী ভিত্তিতে বিকল্প বেইলিেসেতু তৈরী করে ৩১ অক্টোবর যান চলাচল চালু করা হয়। চালু করার কয়েক ঘন্টার মধ্যেই সড়কটিতে সিমেন্টবহনকারী কাভার্ডভ্যান আটকা পড়ার কারণে রাত থেকেই সড়কটি পুনরায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে কমলগঞ্জ – শ্রীমঙ্গল সড়কে যাতায়াতকারী যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
অপর দিকে মূল সড়কটি বন্ধ হয়ে পড়ায় যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের ভাড়া বৃদ্ধি পেয়েছে ও স্থানীয় বাজারে কাঁচামাল সরবরাহ না থাকায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে জানকী ছড়া এলাকায় পুরাতন একটি জরাজীর্ণ কালভার্ট ভেঙ্গে সেখানে নতুন কালভার্ট নির্মাণের কাজ চলছিল। এ পথে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জরাজীর্ণ কালভার্টের উপর ষ্টিল সেতু স্থাপন করা হয়। ৩০ অক্টোবর মঙ্গলবার ভোর রাতে বৈদ্যুতিক পাকা খুঁটিবাহী একটি ট্রাক বিকল্প ষ্টিল সেতু পারাপারের সময় সেতুর পাটাতন ভেঙ্গে যায়। ফলে কমলগঞ্জের সাথে শ্রীমঙ্গলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকাল থেকে নুরজাহান-মাধবপুর চা বাগান হয়ে যানবাহন চলাচল করেছিল। মঙ্গলবার সকালে ট্রাকের উপর থেকে বৈদ্যুতিক খুঁটি নামিয়ে ট্রাকটি ষ্টিল সেতুর উপর থেকে নামানো হয়। এর পর থেকে সড়ক জনপথ বিভাগের কর্মীরা ভেঙ্গে পড়া ষ্টিল সেতুর পাটাতন মেরামত কাজ করেন।
ঘটনাস্থলে কাজ তদারকির দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের কর্ম সহায়ক কর্মকর্তা দেবাশীষ দে বলেন, ষ্টিল সেতুর পাটাতল মেরামত কাজ শেষ করে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। ষ্টিল সেতুর উপর দিয়ে বেশী ভারী যানবাহন চলাচল করাটা ঝুঁকিপূর্ণ হবে। তিনি ভারী যানবাহন চলাচর না করার পরামর্শ দেন। কিন্তু একদিনের মাথায় আবারো সিমেন্ট বহনকারী একটি কাভার্ডভ্যান সেতুটি পারাপারের সময়য় আটকা পড়ে, তাতে পুনরায় এ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে লাউয়াছড়া বিট কর্মকর্তা আনোয়ার আলী জানান, সড়কটি বন্ধ থাকার কারণে লাউয়াছড়া পর্যটন এলাকায় পর্যটকদের আগমন কমে গেছে। যার কারণে গত ২/৩ দিনে পর্যটকদের প্রবেশ মূল্য বাবত বিপুল পরিমানে রাজস্ব আয় করা থেকে বঞ্চিত হয়েছে সরকার।
তিনি আরো জানান, যেখানে গড়ে প্রতিদিন ২০/৩০ হাজার টাকা রাজস্ব আয় হত, সেখানে গত ৩দিনে রাজস্ব আয় হয়েছে মাত্র ৪ হাজার টাকার মতো। এ দিকে পুনরায় সড়কটি বন্ধ হয়ে পড়ায় আবারো বিকল্প সড়ক হিসাবে মাধবপুর-নুরজাহান চা বাগানের আকাবাকা সরু পথ দিয়ে কমলগঞ্জ- শ্রীমঙ্গলের যানবাহন চলাচল করছে।
বাস চালক আবদুল মালেক, সিএনজি অটোরিকশা চালক নুর মিয়া, আশিক মিয়া, সেলিম মিয়া বলেন, বাধ্য হয়ে চা বাগানের আকাবাকা সরু পথ দিয়ে কিছুটা ঘুরে শ্রীমঙ্গল যাতায়াত করছে ভানুগাছ ও শ্রীমঙ্গলের যানবাহনগুলো ।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed