বিশ্বনাথে ৫৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থেকে ৫৪৫ পিস ইয়াবাসহ মো: জাহিদুর ইসলাম জাহিদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পূর্বকোনা গ্রামের ভাংগারপুল ব্রীজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো: জাহিদুর ইসলাম জাহিদ বিশ্বনাথ থানা এলাকার মৃত মঞ্জুর আলীর ছেলে।
বৃহস্পতিবার র্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধূরী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত আসামীকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed