Main Menu

হাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৬৩ জন

বৈশাখী নিউজ ডেস্ক: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ২ হাজার ৫টি আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৮৩ জন আবেদন করেছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (০১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সফিউল আলম বলেন, ২ হাজার ৫টি আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৮৩ জন আবেদন করেছে এবং টাকা পরিশোধ করেছে ১ লাখ ৮ হাজার ৮৩জন। আবেদন ফি পরিশোধের সময় ৭ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরো জানান, এজন্য প্রতি আসনে ৬৩ জন করে প্রতিদ্বন্দ্বিতা করবে। গত বছরের তুলনায় এবার প্রায় ১৯ হাজার আবেদন বেশি পড়েছে। গত বছর আবেদন করেছিল ১ লাখ ৬ হাজার ২৪ জন।

প্রসঙ্গত, আগামী ৮ নভেম্বর থেকে পরীক্ষার পূর্ব পর্যন্ত এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং আগামী ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

Share





Related News

Comments are Closed