নগরীর রাস্তা প্রশস্তকরণে সিসিকের অভিযান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রশস্তকরণে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১১ টার দিকে নগরীর নাইওরপুল এলাকা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
সিটি কর্পোরেশনের গণসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানান- নগরীর নাইওরপুল সড়কের উভয় পাশ, মিরাবাজার, কুমারপাড়া, জিন্দাবাজার, সোবহানিঘাট এলাকায় রাস্তা প্রশস্তকরণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এসব এলাকার বেশিরভাগ রাস্তার উপর দোকানিরা বাড়তি সামিয়ানা টাঙ্গিয়ে দিয়েছেন। আবার অনেক জায়গায় রাস্তার উপর নির্মাণ হয়েছে স্থাপনা। এ বিষয়গুলোর উপর নজর দিয়ে সকালে অভিযানে নামেন মেয়র আরিফুল হক চৌধুরী।
অভিযানে এসব এলাকায় রাস্তার উপর নির্মিত কয়েকটি স্থাপনার অংশবিশেষ ভেঙ্গে ফেলা হয়। এর পাশাপাশি রাস্তা প্রশস্তকরণের প্রয়োজনে সংশ্লিষ্টদের আরো কঠোর হওয়ার নির্দেশ দেন মেয়র আরিফ।
এসময় সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবরসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed