জকিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
জকিগঞ্জ সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জে এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ নভেম্বর) ভোরে বসত ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
এক সন্তানের জনক নিহত মহিউদ্দিন মহসিন উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি হাড়িকান্দি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিছ পাশ করে কানাইঘাট উপজেলার কুওড়ের মাটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। পরে জকিগঞ্জ উপজেলা সদরের একটি দোকানের ম্যানেজার হিসাবে দায়িত্বরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বসত ঘরের তীরের সাথে ঝুলে মহিউদ্দিন আত্মহত্যা করেছেন।
জকিগঞ্জ থানার এসআই শাহ আলম জানান, লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed