নীলফামারীতে জাতীয় যুব দিবস পালিত
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় যুব দিবস/১৮ উদ্যাপন উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও ঋণ বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহষ্পতিবার দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি যুব র্যালী উপজেলা চত্ত্বর হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এসময় উদয়াঙ্কুর সেবা সংস্থার(ইউএসএস) চিলাহাটী শাখার কর্মীরা নিজস্ব ব্যানার নিয়ে র্যালীতে যোগ দেন।
র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম জিয়াবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাফর ইকবাল।
বক্তব্য রাখেন- আনসার-ভিডিপির উপজেলা কর্মকর্তা রোমানা আক্তার,কৃষি সম্প্রসারন অফিসার সাদেকুজ্জামান, উপজেলা পরিসংখ্যান অফিসার আব্দুল বারী,উদয়াঙ্কুর সেবা সংস্থার(ইউএসএস)প্রকল্প ফেসিনেটিটর আমিনুল ইসলাম,উপজেলা যুব উন্নয়নের ক্রেডিট সুপারভাইজার এসএম হাবিব মুর্তুজা প্রমূখ।
আলোচনা শেষে ৪ জনকে ৫০ হাজার টাকা করে ঋণের চেক এবং ৫০ জন যুব প্রশিক্ষনার্থীকে সনদ প্রদান করা হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed