Main Menu

সিলেট পৌঁছালো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : আগামী ৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টেস্ট অভিষেক হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে। বাংলাদেশ ক্রিকেট দল বেশ আগে ভাগে সিলেট এসে তাদের কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে । তবে সফরকারীদের চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ থাকায় সিলেট আসতে পারেনি এতো দিন।

অবশেষে বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় মাসাজাদজার নেতৃত্বে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে বহন করা বিমানটি। বেসরকারী বিমানের এই ফ্লাইটে দুপুর ২টায় সিলেটে এসে পৌঁছায় তারা।

সিলেটে এসে পোঁছানো জিম্বাবুয়ে দল বৃহস্পতিবার অনুশীলন করবে না। আগামীকাল শুক্রবার তাদের অনুশীলন করার কথা রয়েছে।

Share





Related News

Comments are Closed