সিলেটে বনফুলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে খাদ্য প্রতিষ্টান ‘বনফুল’-এ মেয়াদোত্তীর্ণ পণ্য পেয়েছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে ‘বনফুল’সহ আরো দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে নগরীর বন্দরবাজার এলাকায় অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।
ভোক্তা অধিকার আইন-২০০৯ এ পরিচালিত এ অভিযানে ‘বনফুল’ বন্দরবাজার শাখায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মূল্য তালিকা না থাকায় ইত্যাদি পোল্ট্রি ফার্মকে দুই হাজার ও সুমন পোল্ট্রি ফার্মকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বন্দরবাজারের মাছবাজারও পরিদর্শন করেন।
অভিযানে সহযোগীতা করেন বাজার মনিটরিং কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অভিযানে উপস্থিত ছিলেন।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed