Main Menu

সিলেটে বিক্ষোভের প্রস্তুতিকালে বিএনপির ৮ নেতাকর্মী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিক্ষোভের প্রস্তুতিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ সেখান থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাই কোর্টের আপিলে সাজা বৃদ্ধি ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করতে সিলেট শহীদ মিনারের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করার আগেই সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার কাওসার দস্তগিরের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ ছাড়াও জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেমও রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। বর্তমানে তাদেরকে কোতোয়ালী মডেল থানায় রাখা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার সহকারী কমিশনার গোলাম কাওসার দস্তগীর জানান, আগের নাশকতার মামলায় আলী আহমদসহ বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed