গোলাপগঞ্জে সুরমা নদী থেকে লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার বাঘা ইউনিয়নের তুড়ুভাগ খেয়াঘাটের তীর থেকে এই লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, মঙ্গলবার দুপুরে বাঘা ইউনিয়নের সুরমা নদীর তুড়ুভাগ খেয়াঘাটে অজ্ঞাত ব্যক্তির এই লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে অবগত বরে। পরে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন একদল পুলিশ নিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত লাশ সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে গত রোববার (২৮ অক্টোবর) সকালে উপজেলার চৌঘরী এলাকার সুরমা নদীতে ভাসমান অবস্থায় আরেকটি অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ লাশটি পরিচয় না পেয়ে বেওয়ারিশ হিসেবে লাশটি দাফন করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে বৃদ্ধ খুন, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলারRead More
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More



Comments are Closed