সিলেটে ৪৪দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রকে ৪৪ দিন ধরে খুঁজে পাচ্ছেন না তার স্বজনরা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং- ১৫৬৩, তারিখ ২১/০৯/২০১৮ইং।
নিখোঁজ ছাত্রের নাম ছাদিনুর রহমান (১১)। সে নয়াসড়ক জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসার ছাত্র ও সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বড়মুহা গ্রামের আব্দুল কাহারের ছেলে। তাকে খুঁজে না পেয়ে স্বজনরা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় বাসার কাউকে না বলে বর্তমান বাসা নগরীর তাঁতিপাড়াস্থ ৪০নং বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, পড়নে ছিল সবুজ রঙ্গের পাঞ্জাবী ও নীল রঙ্গের জিন্স প্যান্ট, উচ্চতা আনুমানিক আড়াই ফুট। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
এদিকে গত ৭ অক্টোবর সিলেটের র্যাব-৯ এর অধিনায়ক বরাবরে সন্দেহভাজন এক ব্যক্তির নাম উল্লেখ করে আরো একটি দরখাস্ত দাখিল করেছেন নিখোঁজ ছাত্র ছাদিনুর রহমানের পিতা আব্দুল কাহার। যার স্মারক নং- ৩২৪।
Related News
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্টRead More
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More



Comments are Closed