নোবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপাচার্যের দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভর্তি কমিটির চেয়ারম্যান উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান ফলাফল ঘোষণা করেন।
এর আগে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও ফলাফল প্রকাশ কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফারুক উদ্দিন উপাচার্যের নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন।
এ বছর ছয় ইউনিটে পরীক্ষার্থীর পাশের হার যথাক্রমে ‘এ’ ইউনিটে ৮০.৬০%, ‘বি’ ইউনিটে ৯০.৭১%, ‘সি’ ইউনিটে ৭৮.৮৪%, ‘ডি’ ইউনিটে ৬৪.২৫%, ‘ই’ ইউনিটে ৬০.৬৫% এবং ‘এফ’ ইউনিটে ৪২.২৪%।
ছয় ইউনিটের অধীনে এবার ৩০টি বিভাগে সর্বমোট ১ হাজার ৩২০ শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ও ওয়েবসাইট (https://nstu.admission.online/Result/ViewResult) পাওয়া যাবে।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed