এফআইভিডিবি’র প্রতিষ্ঠাতা যেহীন আহমদের দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপম্যান্ট অব বাংলাদেশ(এফ আই ভি ডি বি)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যেহীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ জোহর হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
এর আগে রোববার ভোর ৬টা ৫০ মিনিটে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি ইন্তেকাল করেন ।(ইন্না…রাজিউন)। তার মরদেহ সন্ধ্যায় সিলেটে এনে তাঁর বাসভবনে রাখা হয়।
তাঁর ভাগ্নে ও কিডনী রোগের প্রখ্যাত চিকিৎসক ডাঃ নাজমুস সাকীব জানান, তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। সম্প্রতি চেকআপের জন্য ঢাকায় যান এবং সেখানে হঠাৎ করে নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেন চিকিৎসকরা। সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
তার আকস্মিক মৃত্যুর সংবাদে দেশের এনজিও ও সুশীল সমাজের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাশ্রমী সংগঠন ও কর্মীবাহিনী উন্নয়নে যেহীন আহমদের অবদান স্মরণ করে এরই মধ্যে বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ প্রকাশ করেছেন।
চির কুমার যেহীন আহমদ সিলেটের আলোকিত ব্যক্তিদের মধ্যে অন্যতম। সমাজের তৃণমূল পর্যায়ে উন্নয়নে তাঁর অসামান্য অবদান রয়েছে । তার আমৃত্যু কর্মস্থল এফআইভিডিবি-তে কর্মরত সহস্রাধিক কর্মীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed