দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ১০
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে গ্রাম্য আধিপত্যের জের ধরে দুপক্ষের সংঘর্ষে এরশাদ (২৮) নামের একব্যক্তি নিহত ও অন্তত ২০জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১০জনকে আটক করেছে ।
সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, গ্রামের আবুল কালাম ও আমির আলীর লোকজনের মাঝে গ্রাম্য নেতৃত্ব নিয়ে বহুদিন ধরে বিরোধ চলে আসছে, এরই জের ধরে আমির আলীর পক্ষের এরশাদ কে আবুল কালামের লোকজন গ্রামের পাশের রাস্তায় আটক করলে আমীর আলীর লোকজন তাকে উদ্ধার করতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হলে এরশাদ মিয়া ঘটনাস্থলেই নিহত ও একই পক্ষের লিটন মিয়ার(২৫) একহাত কেটে ফেলে প্রতিপক্ষ। এ সময় উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ১জন নিহত হওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed